Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক তৎপরতায় দেশ-সমাজকে বিভক্ত করা যাবে না: জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি দুষ্টচক্র পবিত্র ধর্মগ্রন্থ ও মন্দির-গির্জার মতো ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তবে রাজনৈতিক তৎপরতার মাধ্যমে দেশ ও সমাজকে বিভক্ত করা যাবে না। বিগত সরকারের আমলে রাতের ভোটে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর চলবে না। এখন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটেই স্থানীয় সরকারের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

রোববার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়করণের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে বিভেদ তৈরি করেছিল। দেশের মানুষকে প্রমাণ করতে হবে, সত্যিকারের গণতান্ত্রিক সরকার হচ্ছে বিএনপি। বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারে বিশ্বাসী এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দেশ পরিচালনা করতে চায়।

বক্সিম চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক সঞ্জন দাস, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন, যুবদল জেলা উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ অন্যরা।

এদিকে একই রাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম পলিন, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. হালিম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস ও গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, নলচিড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।