Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের কর্মকার বাড়ি, রাজেরবাড়ি, পতিহার ও মোল্লাপাড়ার সার্বজনীন দুর্গাপূজামণ্ডপসহ একাধিক মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে আকন কুদ্দুসুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ধারা অক্ষুণ্ন রাখতে এবার জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ অনুদান নিশ্চিত করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ২৪১টি দুর্গাপূজামণ্ডপে অনুদানের চেক দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সবার উৎসব।

রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নিয়োজিত রয়েছেন। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করাই আমাদের লক্ষ্য।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ, সাবেক সদস্যসচিব মোল্লা মাহফুজ, বিএনপি নেতা সাইফুল মুন্সি, মোল্লা হোসাইন, আশ্রাফুল আলম বিপুল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, মনিরুল ইসলাম ইসমাইল, হাসান কাজী ও জামাল বেপারীসহ স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।