Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী অরুণ সমাদ্দারের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনার একদিন পর মামলার প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অরুণ সমাদ্দার উপজেলার ধামুসা গ্রামের জিতেন সমাদ্দারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের সারথী দে নামে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি নিহতের পরিবারের।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুতুল সমাদ্দারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে তাঁর স্বামী অরুণ সমাদ্দারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে অরুণ সমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, “নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।