(নরসিংদী) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পলাশ উপজেলা মোড়সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি নূরে আলম রনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক হাজী জাহিদ, সমকালের আশাদুল্লাহ মনা, ইত্তেফাকের আক্তারুজ্জামান, প্রতিদিনের সংবাদের আলআমিন মিয়া, দৈনিক ইনকিলাব ও দি বাংলাদেশ টুডের মো. তারেক পাঠান, রূপালী বাংলাদেশের মাহাবুব সৈয়দ, দৈনিক জনকণ্ঠ ও ভোরের ডাকের সাইফুল ইসলাম, সবুজ বাংলার জাহিদ হোসেন, সময়ের আলোর বায়জিদ, বাংলাদেশ বুলেটিনের জাহিদ হোসেন, ঘোষণা পত্রিকার বেলায়েত হোসেন, ভোরের চেতনার কামাল ও কামরুলজ্জামান, দেশের কাগজের মিনার হোসেন খান, দি ফিন্যান্সিয়াল পোস্টের মামুন শাহ পিংকু, ঢাকার ডাকের মামুন মোড়ল, জনতার জমিনের শারমিন সুলতানা, আলোকিত বাংলাদেশের পারভেজ এবং দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জাহিদ হোসেন মনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন পলাশ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক কারি মো. ইসমাইল হোসেন হাশেমী ও কারি মাওলানা আব্দুল্লাহ।
মাহফিলে মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

