Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আইজিপির সফরের মধ্যেই তেরখাদায় গুলিবিদ্ধ যুবদল নেতা

খুলনা প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সফরের মধ্যেই জেলার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. বিল্লাল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভ্যানে করে কোলাবাজারে যাচ্ছিলেন রামিম। পথে আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠের ডান পাশে গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামিম যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদক বিক্রি ও ‘বি কোম্পানি’র সঙ্গে সম্পৃক্ততার তথ্য রয়েছে। মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

কারা এবং কী কারণে রামিমকে লক্ষ্য করে গুলি করেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।