Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে দুই কারখানার গোডাউনে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ২৪, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টস ও ডিবিএল কারখানার গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ডিবিএল কারখানার সুতার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ডিবিএলের একটি, ইপিজেডের তিনটি ও ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে আগুন ঘিরে ফায়ার ফাইটিং কৌশলে কাজ করা হয়েছে। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। ডাম্পিং কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।