পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
অনুষ্ঠানে অঞ্জন কুমার সরকারের কর্মজীবন ও জেলা পরিষদে দায়িত্ব পালনকালে তাঁর অভিজ্ঞতা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় সহকর্মীরা তাঁর সঙ্গে কাজের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি এম এ মজিদ বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
বদলির কারণে অঞ্জন কুমার সরকারের কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা পেশাগত সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

