Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে চারণভূমি রক্ষার দাবিতে খামারিদের মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

ফেনী প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে চারণভূমি রক্ষা ও জমি দখল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় খামারিরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইনের কাছে স্মারকলিপি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, খামারি নাজমুল হোসেন, আবদুল মান্নান, আমির হোসেন, মোশাররফ হোসেন, মো. শাহ আলম, হেদায়েত উল্যাহ, মাঈন উদ্দিন ও ইসমাইল হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে উপজেলার পূর্ব বড়ধলী, চরখোন্দকার, সোনাপুর, দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া, দক্ষিণ চরদরবেশ, চরএলেন, বাহির চর ও চরআবদুল্লাহসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার একর জমি একটি ভূমিদখলকারী চক্র পুকুর খনন করে দখলে নিচ্ছে। পরে এসব জমি মীরসরাই এলাকার ব্যক্তিদের কাছে স্ট্যাম্পের মাধ্যমে ইজারা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

তাঁদের দাবি, এভাবে জমি দখল ও পুকুর খননের কারণে কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গরু, মহিষ ও ভেড়া পালনের জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী চারণভূমি সংকুচিত হয়ে পড়ছে। পূর্বপুরুষদের আমল থেকে গড়ে ওঠা অনেক খামারের পশুচারণের জমি এখন মৎস্য ঘেরে পরিণত হয়েছে।

বক্তারা আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য দক্ষিণ চরদরবেশ এলাকায় প্রায় এক হাজার একর জমিতে ৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৭৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।

খামারিরা বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় কৃষি ও পশুপালনের স্বার্থে চারণভূমি সংরক্ষণ জরুরি। জমি দখল বন্ধ করে চারণভূমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।