মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে আয়োজিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা।
বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আমিনুর রহমান মধু, মো. নাজমুল হোসেন বাবুল ও মো. আরিফুল ইসলাম আরিফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী ও মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব বিল্লাল হোসাইন ও যুগ্ম আহ্বায়ক কাজী ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

