Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন ও পার্থ সাহা (১৮) নামে দুই তরুণ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামের চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত সুমন শৈলকুপার কবিরপুর গ্রামের মমরেজের ছেলে এবং পার্থ সাহা দুধবাজার এলাকার প্রকাশ সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চেয়ারম্যান মোড়ে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা দুই তরুণ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।