Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলার বাকাল বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে অভিযানে বিভিন্ন সংগঠনের সদস্য, বাজারের ব্যবসায়ী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বাকাল বাজারের টলঘরসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালানো হয়।

অভিযানে বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির, সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজের সাবেক জিএস আসিফ আকবর, যুবদল নেতা আলম ফকির, ইমরান হোসেন ও সিরাজুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানকালে ইউএনও নিরুপম মজুমদার স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। বিশেষ করে যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।