Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সড়ক দুর্নীতি ফাঁস করায় ঠিকাদার শফিকুলের বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জে একটি সড়ক সংস্কার কাজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগকারী ঠিকাদারের অপপ্রচার এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের (লিলু) সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, মো. শেরেনুর আলী, মো. মাসুক আলম, রেজাউল হক ও নাদীর আহমদ; পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ; বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশীদ; জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু; জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া প্রমুখ।

​সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের অধিকার এবং এলাকার উন্নয়নের স্বার্থে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলাই বিএনপির নীতি। অথচ সড়ক সংস্কার কাজের অনিয়ম নিয়ে সত্য কথা বলায় উল্টো স্থানীয় সংসদ সদস্যের মদদে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

​বক্তারা অবিলম্বে ওই ঠিকাদার শফিকুল ঠিকাদারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।