Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, ৯৯৯-এ ফোন করেও মেলেনি সহায়তা

Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় পূর্ববিরোধের জেরে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে এক ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে ব্যবসায়ী ও তাঁর ছেলে আহত হয়েছেন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও তাৎক্ষণিক সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কুসুম্বা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কুসুম্বা গ্রামের মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ধান ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৯) ও তাঁর ছেলে সামী (১৫)। পরে স্থানীয়দের সহায়তায় তাঁরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন সকালে ধান কেনার উদ্দেশ্যে ছেলেকে সঙ্গে নিয়ে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথে কুসুম্বা মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালিয়ে তাঁদের কাছে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন চকশ্যামরায় গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী রবিজান বেওয়া (৬০), ছেলে বুলবুল হোসেন (৩৫), মেয়ে জোৎস্না বেগম (৩২) এবং বুলবুলের স্ত্রী রশিদা বেগম (৩০)সহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন।

ঘটনার পর ৯৯৯-এ ফোন করেও পুলিশের তাৎক্ষণিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মান্দা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আলমগীর হোসেন। সেখানে তিনি লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জোৎস্না বেগমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ বিষয়ে তাঁর কাছে এখনো কোনো তথ্য বা অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।