Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদ (৩২)-এর মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড। শনিবার গভীর রাতে দুবলার চরসংলগ্ন মাতার খাল এলাকা থেকে যৌথ অভিযানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ভ্রমণের অনুমতি নিয়ে ১৯ জন পর্যটককে সঙ্গে নিয়ে সুন্দরবনে যান ইকো ট্যুরিজম-২-এর মালিক মিজানুর রহমান। তাঁর কাঠের ট্রলারে করে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণে বের হন।

পরদিন ৬ নভেম্বর দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন এলাকায় ট্রলারটি বালুচরে আটকে যায়। ট্রলারটি সচল করতে মালিকের নির্দেশে পর্যটকেরা পানিতে নামেন। পরে সবাই ট্রলারে উঠলেও উপস্থিতি গণনার সময় রিয়াজকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে শনিবার গভীর রাতে মাতার খাল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দুবলার চরসংলগ্ন এলাকায় প্রবল স্রোত কিংবা সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।