Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুবি প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার (৭ নভেম্বর) কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিক ও শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।

‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ প্রতিপাদ্যে ৬ ও ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন।

কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন টিআরটি ওয়ার্ল্ডের তুরস্কে বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সামছুদ্দিন ইলিয়াস এবং তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার চেয়ে সংবাদের মান ও নির্ভরযোগ্যতাকে বেশি গুরুত্ব দিতে হবে। সাংবাদিকতা সমাজের দর্পণ ও বিবেক। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, ভিউ বাড়ানোর জন্য সংবাদের সঙ্গে অসংগতিপূর্ণ শিরোনাম ব্যবহার করা ক্লিকবেট সাংবাদিকতা। তিনি এ ধরনের সাংবাদিকতার বিরোধিতা করে বলেন, সাংবাদিকতার জন্য ভাষার ওপর দক্ষতার পাশাপাশি জ্ঞান, প্রযুক্তিগত সক্ষমতা ও নৈতিকতা প্রয়োজন। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়েই মানসম্মত সাংবাদিকতা গড়ে ওঠে।

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের লেখালেখির মানোন্নয়ন, আগ্রহ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করা গেলে আগামীর সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট প্রশিক্ষক, অতিথি ও সহায়ক প্রতিষ্ঠান কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।