Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সাবেক ব্যবসায়িক অংশীদার রেজাউল করিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ইসলামুল হকের অভিযোগ, পাওনা ১১ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে রেজাউল করিম ও তাঁর সহযোগীরা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ঘরে থাকা পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশী ও বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র পুড়ে যায়।

ইসলামুল হক বলেন, ‘আর একটু হলে আমার স্ত্রী, মেয়েসহ পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেত। রেজাউল ও তাঁর সহযোগীকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে অনেকে দেখেছেন। ব্যবসায়িক লেনদেনের কারণে তাঁর কাছে আমার ১১ লাখ টাকা পাওনা রয়েছে। টাকা চাইলে তিনি হুমকি দিতেন। পরিকল্পিতভাবে আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, এতে পরিবারটির বড় ধরনের ক্ষতি হতে পারত। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তাঁর দাবি, ইসলামুল হক জমির বায়না বাবদ তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন। পরে জমি তাঁকে না দিয়ে অন্য ব্যক্তির কাছে বিক্রি করেন। টাকা ফেরত চাইলে ইসলামুল হক অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছেন বলে দাবি করেন তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।