মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি, অপপ্রচার, হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতার বিরুদ্ধে যশোরের মনিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মনিরামপুর প্রেসক্লাবের আয়োজনে পৌরশহরের যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, প্রতিদিনের কণ্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্না, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সন্তোষ স্বর, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ এবং কম্পিউটার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মনিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, অশোক কুমার বিশ্বাস, নির্বাহী সদস্য অধ্যাপক (অব.) আব্বাস উদ্দীন, সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল ও সঞ্জয় কুমার দে প্রমুখ।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা মেনে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

