পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকাসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী (২৯) ও মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

