Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এ স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের আহ্বানে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগে রোপণ করা গাছগুলোর পরিচর্যা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিল্পী রানী মণ্ডল এবং সংগঠনের আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান মুরাদ।

এ ছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা, নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে পরিচালিত সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হংকং প্রবাসী লায়ন দিদার সরদার। তাঁর নেতৃত্ব, অনুপ্রেরণা ও সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।