Nabadhara
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযানের সন্দেহে সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে জুয়ার আসরে পুলিশের অভিযানে তথ্য দেওয়ার সন্দেহে আব্দুল্লাহ ফারুক নামে এক সাংবাদিককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিরিশনগর এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল্লাহ ফারুক প্রেসক্লাব মোল্লাহাটের সহসভাপতি। তিনি গ্রীন টিভি ও দৈনিক কালবেলার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর অভিযোগ, গিরিশনগর দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে একটি চক্র জুয়ার আসর বসায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর বন্ধ করে দেয়। এ ঘটনায় সাংবাদিক ফারুক পুলিশকে তথ্য দিয়েছেন—এমন সন্দেহে জুয়াড়ি চক্রের সদস্যরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়।

তিনি অভিযোগ করেন, রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জন তাঁকে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

সাংবাদিক আব্দুল্লাহ ফারুক বলেন, জুয়ার আসরে পুলিশের অভিযানের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। ভিত্তিহীন সন্দেহের কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব মোল্লাহাট। সংগঠনের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিন্নুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।