Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ ও হাফেজদের পাগড়ি প্রদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ওরছে আউলিয়া, সুন্নি মহাসমাবেশ ও হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাতে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা মাঠে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা ও হিজবুর রাসুল (সা.) কমিটি গৌরনদী উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও হাজীগঞ্জ দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। প্রধান বক্তা ছিলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মুফতি আবু বকর আজমী ও মাওলানা আব্দুল্লাহ আল-মাওদুদ ইউসুফি।

এ সময় গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব সিকদার, হিজবুর রাসুল (সা.) কমিটি গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুন সিকদার, ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার, বাবুল হাওলাদার, কাজী আবুল খায়েরসহ কমিটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।