Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।

কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা মাদ্রাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সকালে এসে তালা দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। অন্যান্য দিনের মতো শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো জনজীবন স্বাভাবিক রয়েছে।

এদিকে হরতালকে কেন্দ্র করে কোটালীপাড়ায় তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যে যানবাহন চলাচল করেছে। ব্যাংক, বিমা, স্কুল-কলেজ ও সরকারি দপ্তর খোলা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।