Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্লুটুথ ও মোবাইলসহ নকলের অভিযোগে সোহরাওয়ার্দী কলেজের ৪ শিক্ষার্থী বহিষ্কার

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরীক্ষা চলাকালে কেন্দ্রের হল পর্যবেক্ষক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যরা তল্লাশি চালিয়ে ওই চার শিক্ষার্থীর কাছ থেকে বই, মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস জব্দ করেন। পরে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়।

কলেজ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজের মধ্যে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। এ সময় পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী ব্যবহারের অভিযোগে চার শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক আফসানা পারভিন বলেন, ‘অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে শিক্ষার্থীদের কাছ থেকে বই, মোবাইল ও ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছে। শৃঙ্খলার পরিপন্থী এমন কার্যক্রমের অপরাধে চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।