Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণদের সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (SPiRiT-CALL)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে টিডিএইচ ফাউন্ডেশন। প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC) এবং অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশনের (ORF) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে কিশোরী ও তরুণীরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন বয়সী কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও অভিভাবকদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য মার্বেল খেলা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য বালিশ পাসিং খেলার আয়োজন করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের জন্য ছিল চেয়ার সিটিং, হাড়িভাঙা, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিং প্রতিযোগিতা। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা।

 

এ সময় দেবহাটা উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোনাজাত গাজী, বিএনপি নেতা শামছুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের SPiRiT-CALL প্রকল্পের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন সখিপুর ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর শিমুল হোসেন ও সুমাইয়া পারভিন রিজমা এবং মাস্টার কোচ রুমা পারভীন ও শফিকুর রহমান।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।