Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একজন গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আব্দুল হাকিম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণলস্কর এলাকার মাঠেরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হাকিম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় আব্দুল হাকিমকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।