কয়রা প্রতিনিধি
সুন্দরবনের খুলনার কয়রা অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রা। পরে দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে জব্দ করা হরিণের মাংস, পা, মাথা ও চামড়ার আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা। জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

