Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে সাংবাদিক মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান

কালকিনি-ডাসার প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সাংবাদিকতা পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মোহা. মিজানুর রহমানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সম্প্রতি ডাসার উপজেলার পূর্ব বনগ্রাম নূরানী তা’লিমুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

সাংবাদিক মোহা. মিজানুর রহমান কালকিনি উপজেলার প্রথম সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি সাবেক যুগান্তর, ভোরের কাগজ, মানবজমিন, সমকাল ও ডেইলি নিউ নেশন পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাবের ডাসার উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গোপালপুর ইউপি সদস্য মো. আ. হালিম হাওলাদার, হাফেজ ইমরান হোসেন ইমারাত, মাদরাসার প্রধান অধ্যক্ষ মুহাম্মাদ আ. গফফারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতায় অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।

এদিকে সম্মাননা পাওয়ায় সাংবাদিক মোহা. মিজানুর রহমানকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।