Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধা নিহত; আহত দুই ছেলে

মেহেরপুর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তহুরা বেগম ওই গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন তার দুই ছেলে হানিফ মহলদার (৪৬) ও আব্দুর রহমান (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মৃত বাকের মহলদারের ছেলে আসান মহলদার (৬০), মহির উদ্দিন মহলদার (৫২) ও ছহির উদ্দিন মহলদারের পরিবারের সঙ্গে রমজান মহলদারের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এ সময় তহুরা বেগম ও তার দুই ছেলে হানিফ মহলদার ও আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তহুরা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভাইয়ের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশের নজরদারি অব্যাহত আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।