Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
নভেম্বর ২৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বানে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ইম্পাওয়ার প্রকল্পের আওতায় ঝানজিরা সমাজকল্যাণ সংস্থার (জেএসকেএস) উদ্যোগে উপজেলার মাকড়াই আদিবাসীপাড়া থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, বেঁচে ফেরা সাহসী মানুষদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই।’

উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝানজিরা সমাজকল্যাণ সংস্থার (জেএসকেএস) প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল আলম ও সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জুয়েল। আদিবাসী নৃগোষ্ঠীর পক্ষে বক্তব্য দেন জোযপিনা মুর্মু ও মার্গেরিতা টুডু।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।