Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে ৩০ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে ৩০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নাওটানা হাওর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার মাটিকাটা গ্রামের এরশাদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরবের দিলু মিয়ার ছেলে ইকবাল মিয়া (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহেরপুর থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে ভারতীয় মদের চালান নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খালিয়াজুরী থানা পুলিশ। এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নাওটানা হাওর এলাকায় অভিযান চালিয়ে মদসহ ওই দুইজনকে আটক করে।

এসআই মঞ্জুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পুলিশ পাহারায় তাদের নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।