Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ক্রীড়া উৎসবে মাতল ৪৫ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ৪৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ছয়টি ইভেন্টে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। তারা সবার আদর ও ভালোবাসা প্রত্যাশা করে। সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে তারাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখতে পারবে। খেলাধুলার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি পুরস্কার অর্জন করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তাদের সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাসান আহম্মেদ কামরুল, সহকারী কমিশনার আশরাফুল ইসলাম ও আজিজুল হাকিম এবং নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার।

প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে ৪৫ জন শিশু অংশ নেয়। ইভেন্টগুলো পরিচালনার দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিশুর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ, খেলাধুলায় অংশগ্রহণ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।