Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ঐতিহ্যবাহী তাঁরাকুপি কটকস্থল নূরাণী হাফেজী মাদ্রাসার তৃতীয় জামায়াতের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান, শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে সকালে মাদ্রাসা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়া। প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম, তাঁরাকুপি কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, মাওলানা তাইজুল ইসলাম, মাওলানা আলম, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুর আজিজ ও হাফেজ কামাল হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।