Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, দেশীয় অস্ত্র হাতে সড়কে অবরোধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র হাতে সড়কে অবস্থান ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি শুরু হয়। লকডাউন কর্মসূচি সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তাঁরা। এ সময় মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অন্যদিকে, উপজেলার মাঝবাড়ী, ওয়াপদারহাট, মনসাবাড়ী, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, সিকিরবাজার, পীড়ারবাড়ী ও পশ্চিমপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এসব স্থানে দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

লকডাউনের কারণে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি স্থানীয় পর্যায়ের যান চলাচলও বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ মানুষ, যাত্রী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন। যানবাহন চলাচল বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও  ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। তবে কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।