Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবি উপাচার্যের সঙ্গে পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ২৯, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন। এ সময় ইন্দোনেশিয়ার জাকার্তা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার হাসানুল ইনানী ডিজেবার উপস্থিত ছিলেন।

রোববার দুপুর ১২টায় ঢাকায় বাউবি উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাউবি ও সোয়াত বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার প্রসার, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বিশ্বায়নের এ যুগে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার উৎকর্ষ সাধন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা বিনিময়, যৌথ একাডেমিক উদ্যোগ এবং গবেষণার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আগ্রহী।”

সাক্ষাৎকালে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এ কে এম ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বাউবির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. খালেকুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।