Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় আমতলী জেলা পরিষদ ডাকবাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।

সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খান, আমতলী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কবির উদ্দিন ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. মাইনুদ্দিন মামুন সিকদার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মাস্টার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান এবং ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাইদ জুবেরী।

আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন আকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, মো. জাকির হোসেন, এ কে এম খায়রুল বাশার বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, সৈয়দ নুহু উল আলম নবীন, এস এম নাসির মাহমুদ, আবু সাইদ খোকন, যুগ্ম সম্পাদক মো. মহসিন মাতুব্বর, আব্দুর রহমান সালেহ ও দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কবির দেওয়ান, সদস্য কে এম সোহেল, হাবিবুর রহমান, শাফায়েত, আল মামুন, শিউলি মালা, নাসরিন শিপু এবং সহযোগী সদস্য কাইয়ুম ও আল মামুনসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।