Nabadhara
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক মাস ধরে বন্ধ এমএম কলেজের দুই বাস, দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী

যশোর প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বরাদ্দ দুটি বাস ‘স্বাধীন’ ও ‘মুক্তি’ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বারোবাজার ও চৌগাছা এলাকার শতাধিক শিক্ষার্থী। বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় কলেজে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সরকারি এমএম কলেজকে ‘স্বাধীন’ ও ‘মুক্তি’ নামে দুটি বাস দেওয়া হয়। এর মধ্যে ‘স্বাধীন’ বাসটি বারোবাজার এবং ‘মুক্তি’ বাসটি চৌগাছা রুটের শিক্ষার্থীদের আনা-নেওয়া করত। তবে দীর্ঘদিন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও মেরামত না করায় বাস দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায় এক মাস আগে থেকে বাস দুটির চলাচল বন্ধ রয়েছে। সেগুলোর মেরামতকাজ শেষ করতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে।

বাস বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা। নিয়মিত কলেজে যাতায়াত করতে গিয়ে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত বাস দুটি চালু করা অথবা বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হলে তাঁদের দুর্ভোগ কমবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হারুন অর রশীদ বলেন, দীর্ঘদিন মেরামত না করায় বাস দুটি সংস্কারের প্রয়োজন হয়েছে। মেরামত শেষে আগামী জানুয়ারি মাসে বাস দুটি চালু করা হবে। তবে আপাতত বাস দুটি শুধু শহরের ভেতরে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, বাস দুটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় প্রতি মাসে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হয়। অথচ বছরে শিক্ষার্থীদের কাছ থেকে বাস পরিচালনা বাবদ আয় হয় মাত্র ৪০ হাজার টাকা। এ অবস্থায় মেরামত শেষে বাস দুটি শহরের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারোবাজার ও চৌগাছা রুটে বাস চালুর জন্য নতুন সরকারি বাস প্রয়োজন। সরকারিভাবে নতুন বাস পাওয়া গেলে ওই দুই রুটেও শিক্ষার্থীদের পরিবহনের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।