Nabadhara
ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর দুমকিতে শিক্ষার্থীর আত্মহত্যা !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বৃষ্টি রানী (১৯) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে নিজ বাড়িতে মঙ্গলবার দুপুরক দিকে ঘরের দোতলায় আড়ার সাথে প্লাস্টিকের দড়ি বেঁধে গলায় ফাঁস দেয়। ঘটনার আলামত টের পেয়ে বৃষ্টির মা রান্না ফেলে রেখে দৌড়ে এসে বৃষ্টিকে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের মানুষ দৌড়ে আসে। একপর্যায়ে মেয়ের মা নিজেই মৃত বৃষ্টিকে নিচে নামিয়ে আনেন উল্লেখ্য, বৃষ্টি রানী ওই এলাকার বিজয় কৃষ্ণ হাওলাদার এর মেয়ে। সে সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতো।
একাধিক সূত্রে জানা যায়,তার বছর খানেক আগে বাকেরগঞ্জের বোয়ালিয়ায় বিয়ে হয়েছিল।পরের দিন বৌভাত অনুষ্ঠানে মনোমালিন্য সৃষ্টি হলে তার পরিবার পক্ষ তাকে ছাড়াছাড়ি করে বাড়িতে নিয়ে আসে। সম্প্রতি বাবা এবং মা সিদ্ধান্ত নেয় তাকে আবারও অন্যত্র পাত্রস্থ করবে এ নিয়ে প্রতিবেশীরা বিভিন্ন কটুক্তি করে। যার ফলে বৃষ্টি রানী মানসিকভাবে খুব হতাশ গ্রস্থ হয়ে এ পথ বেছে নেয়।
দুমকি থানার ওসি মোঃ আবদুস সালাম নবধারা কে বলেন , এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।