Nabadhara
ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ নির্বাচন নি‌য়ে এখনই ভবিষ্যৎবাণী করা যা‌বে না- টু‌ঙ্গিপাড়ায় নব‌নিযুক্ত সিইসি

MEHADI HASAN
মার্চ ৬, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতি‌নি‌ধিঃ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ নির্বাচ‌ন নি‌য়ে এখনই ভ‌বিষ‌্যৎ বাণী করা যা‌বে না। আমরা এক‌টি ক‌মিশন হি‌সেবে মাত্র দা‌য়িত্ব নি‌য়ে‌ছি। আমাদের আরো সময় দিন। একটু সময় গড়া‌নোর পর যথাসম‌য়ে আমরা এ ব‌্যাপা‌রে জানা‌তে পার‌বো।আজ রোববার দুপুর ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি ও আমার সহক‌র্মিবৃন্দ জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধিস্থ‌লে আসতে পে‌রে নি‌জে‌দের‌কে পরম সৌভাগ‌্যমান ম‌নে কর‌ছি আমি যা‌তে নি‌জের চো‌খে দে‌খে‌ছি তি‌নি এখা‌নে শা‌য়িত। বাংলা‌দে‌শকে এক‌টি স্বাধীন ও সার্ব‌ভৌম রাষ্ট্র হি‌সে‌বে যে প্রতিষ্ঠা লাভ ক‌রে‌ছে তার নেতৃত্ব দি‌য়ে‌ছি‌লেন  এই মানুষ‌টি। ৭ মা‌র্চের ভাষ‌ণের ধারাবা‌হিকতায় ২৬ মার্চ থে‌কে মু‌ক্তিযুদ্ধ শুরু হ‌য়ে ১৬ ডি‌সেম্বর অামরা প‌রিপূর্ণ বিজয় অর্জন ক‌রি।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় নবনিযুক্ত নিবার্চন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোঃ আলমগীর, মোঃ আনিছুর রহমান, নিবার্চন কমিশন সচিবালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার অাব্দুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মুহা. ফয়জুল মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেযর শেখ তোজাম্মেল হক টুটুল, উপ‌জেলা অাওয়ামী লীগ নেতা মোঃ ই‌লিয়াস হো‌সেন, শেখ সাইফুল ইসলামসহ অন‌্যান‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।