Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদন্ড

MEHADI HASAN
মার্চ ৮, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে অস্ত্র মামলায় শেখ আক্তারুজ্জামান বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করছে আদালত।

মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। সাজাপ্রাাপ্ত আক্তারুজ্জামান বাবুল নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়া শেখের ছেলে। রায়ের সময় আসামী পলাতক ছিলেন। এ মামলায় অপর দুই আসামী মাসুম হোসেন ও খন্দকার নাসিম কে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।

মামলার বিবরণ সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম জানতে পারে ভওয়াখালী তার বাড়িতে অস্ত্র বেচা-কেনা চলছে। এসময় পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে আক্তারুজ্জামান বাবুল, মাসুম হোসেন ও খন্দকার নাসিম কে গ্রেপ্ততার করে। তাদের তল্লাশী করে বাবুলের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এছাড়া ঘরের মধ্য থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।