Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ই মার্চ ) সকাল ১০ টায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে উপজেলার রাতইল ইউনিয়নের নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা এ.এস.এম রকিবুল হাসান। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শিকদার সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, বীরমুক্তিযোদ্ধা মুন্সী শাহাবুদ্দীন, নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম কামাল হোসেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।