Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ী নিহত

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিত্যানন্দ বিশ্বাস (৪২) নামে এক মটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আরো ৪ জন আহত হয়।  মারাত্বক আহত আলামিন (২৬) কে খুলনায় উন্নত চিকিতসার জন্য পাঠানো হয়েছে। নিহত নিত্যানন্দ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ নূর সোলেমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যবসায়ী নিত্যানন্দ ঢাকা থেকে ৮ টি মটরসাইকেল কিনে ট্রাকে করে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ট্রাকের ২ চালক ও ৩ আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত আলামিনকে খুলনায় পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।