Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ জামালের আজ জন্মদিন

MEHADI HASAN
এপ্রিল ২৮, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়,  বিশেষ প্রতিনিধিঃ

আজ ২৮ এপ্রিল বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ জামালের ৬৯ তম জন্মদিন। তিনি ১৯৫৪ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শ্যামল প্রকৃতিতে মধুমতীর কূলে জন্মগ্রহণ করেন।

ক্রিকেটপ্রেমী শেখ জামাল ভাল গীটার বাজাতেন, শিক্ষা সংস্কৃতিকে ভালোবাসতেন।

মুক্তিযুদ্ধের সময় পরিবারের সাথে এক সাথে গৃহবন্দী হন,কিন্তু তাকে সেই তারকাঁটা আটকাতে পারেনি। দেশ প্রেমিক শেখ জামাল পালিয়ে গিয়ে যুদ্ধের ট্রেনিং করেন। চৌকশ মেধাবী সেনা অফিসার পরে দেশে ফিরে এসে সেনাবাহিনীর একজন কমিশন্ড সেনা অফিসার পরে চাকুরী করেন।

১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল যুগোস্লাভিয়ায় মিলিটারী একাডেমীতে ট্রেনিং করেন।এর পরে বৃটেনে ট্রেনিং করে দেশে ইস্টবেঙ্গলের দ্বিতীয় লেফটেনেন্ট হিসেবে যোগদান করেন।

কর্মদক্ষতা, রণকৌশল, দেশপ্রেম এসব যোগ্যতা তাকে অল্প কিছুদিনের মধ্যেই সফলতার মুখ দেখায়।

শেখ রোজী ছিলেন তার স্ত্রী যাকে বঙ্গবন্ধু আদর করে রোজ বলে ডাকতেন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট সেনাবাহিনীর নিজ দায়িত্ব পালন করে ৩২ নাম্বারে ফিরে আসেন।

কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সপরিবারে একদল বিপথগামী সেনার হাতে নির্মমভাবে শহীদ হন শেখ জামাল সহ অন্যান্যরা।

ইতিহাসের কালো অধ্যায় হয়ে রইল ১৫ আগস্ট। বঙ্গবন্ধুও হারিয়ে গেল একই দিনে ছোট রাসেল সহ বঙ্গমাতাকে নিয়ে।

 

আজ শহীদ শেখ জামালের ৬৯ তম জন্মদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।