Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবু জাফর চান মিয়ার ইন্তেকাল

Link Copied!

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি, মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মুকসুদপুর আইডিয়াল বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু জাফর চান মিয়া আজ ১৩ মে শুত্রুবার সকাল ৮.৫০ মিনিটে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সকালে তার শরীরে সামান্য সমস্যা দেখা দিলে ডায়বেটিস পরীক্ষা করানোর উদ্দেশ্য তিনি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিছুক্ষনের মধ্যেই তিনি সেখানে মৃত্যু বরন করেন।

উল্লেখ্য,তার মেঝে ছেলে মোস্তফা কামাল ঢাকা বিভাগের দোহার থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সসদ্য জনাব মুহাম্মদ ফারুক খান এমপি, মুকসুদপুর উপজেলা আওয়ামীলগের সভাপতি মেয়র এ্যাডঃ আতিকুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসালাম মোল্লা, ,উপজেলা আওয়ামীলীগের সদস্য হাফিজুর রহমান লেবু ও সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান মোঃ ওবাইদুল ইসলাম ও সাধারন সম্পাদক ইলিয়াচ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।