গোপালগঞ্জে ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দীন প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন।
এ উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ও ২৮ মে দুই দিন ব্যাপি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হলো।
প্রতিযোগিতায় ৭টি পুরুষ দল ও ৭টি মহিলা দল ইভেন্টে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিস টিমসহ ১৯টি দল অংশগ্রহন করছে।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

