Nabadhara
ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সাংবাদিকদের প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২৯, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের কাগজ’র প্রকাশক ও সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব দুমকির আয়োজনে গতকাল রবিবার সকালে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন সভাপতিত্বে এবং প্রেসক্লাব দুমকি সহ-সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক গণজাগরণ মোঃ দেলোয়ার হোসেন, যায়যায়দিন প্রতিনিধি মোঃ আনিসুর রহমান মিন্টু, মানবকন্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম প্রমূখ। বক্তারা মিথ্যে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।