Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ২৪টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ

Link Copied!

নড়াইলে ২৪ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার সময়সীমা গত রোববার শেষ হয়েছে।

এর আগে গত ২৫ মে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে বন্ধ না করায় সোমবার নড়াইলে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশের বিভাগ এর সমন্বয়ে দুই দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেগুলা বন্ধ করে প্রশাসন।

এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৬টি, লোহাগড়া উপজেলায় ৮ টি এবং কালিয়া উপজেলায় ১০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। নড়াইল জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলায় নিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৬৪ টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।