পটুয়াখালীর দুমকির পাংগাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা হলরুমে , অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ ফেরদৌস আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী সার্বিক তত্ত্বাবধানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অত্র প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য আব্দুল জব্বার আজাদী উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বিদ্যুৎসাহী সদস্য মাওঃ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক পাংগাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মোঃ জসিম উদ্দিন দৈনিক আমার সংবাদ এর দুমকি উপজেলা প্রতিনিধি প্রমূখ বক্তৃতা রাখেন ।
প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা ও অতিথিবৃন্দকে মাদ্রাসার পক্ষথেকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আলী আশরাফ খান ও মোঃ আব্দুল হাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

