গোপালগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা বাস্তবায়ন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিস এ কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বরে পায়রা উড়িয়ে এ ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মোঃ রেজাউল করিম, কোটালীপাড়া পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম, সদর পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাসসহ জোনাল অফিসারগণ, বিএনসিসি, সুপারভাইজারগন এবং গণনাকারীগন অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

