Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় প্রশিক্ষণ শেষে ৮০জন মহিলা পেলো সেলাই মেশিন ও সনদপত্র 

কোটালীপাড়া প্রতিনিধি
জুন ১৫, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এ প্রশিক্ষণ শেষে ৮০জন মহিলা পেয়েছেন সেলাই মেশিন ও সনদপত্র।
বিআরডিবির দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) অর্থায়ণে দেশের বিভিন্ন অঞ্চলের ৮০জন নারী ৩০দিনব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে সমাপনী অনুষ্ঠানে এ সেলাই মেশিন ও সনদপত্র গ্রহণ করেন।
আজ বুধবার বাপার্ড হলরুমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৮০জন প্রশিক্ষাণার্থীর হাতে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেন।
বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম, বিআরডিবির মহাপরিচালক এস এম মাসুদুর রহমান, ইরেসপোর প্রকল্প পরিচালক রাশেদুল আলম,  প্রশিক্ষাণার্থী মৌসুমী ভৌমিক বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।