Nabadhara
ঢাকাশনিবার , ২ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক দিবাশিষ কে খুলনা মেডিকেলে স্থানান্তর

স্টাফ রিপোর্টার, চিতলমারী
জুলাই ২, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাসী হামলায় আহত বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দেবাশিষ বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থন্তর করা হয়েছে। সেখানে শুক্রবার রাতে তার সিটিস্কীন করানো হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার ( ৩০ জুন) বিকেলে চিতলমারী সরকারি এস,এম মডেল স্কুল গেটের সামনে ফেরদাউস নামের এক যুবকের নেতৃত্বে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

সাংবাদিক দিবাশীষ বিশ্বাস নবধারা কে জানান, এসময় তার কাছে থাকা এক লাখ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলা কারীরা। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জেরে এ হামলা হতে পারে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ, এইচ, এম কামরুজ্জামান নবধারা কে বলেন, দেবাশীষ বিশ্বাসের উপর হামলার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিকদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।